চাকরি দেওয়ার নামে প্রতারণা ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সাদ্দাম আনসারী

Banglarkantho.in প্রকাশিত: Sun, Jul 12, 2026, 01:24 pm
চাকরি দেওয়ার নামে প্রতারণা ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সাদ্দাম আনসারী - Featured News Image

পুরুলিয়া: চাকরি দেওয়ার নামে প্রতারণা, তোলাবাজি-সহ একাধিক অভিযোগে তৃণমূলের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সাদ্দাম আনসারীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার দুপুরে পুরুলিয়ার টামনা থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পরে তাঁকে রঘুনাথপুর থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা এবং তোলাবাজির অভিযোগে রঘুনাথপুর থানায় একাধিক লিখিত অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতেই টামনা থানা এলাকা থেকে সাদ্দাম আনসারীকে গ্রেফতার করা হয়।

রবিবার একই দিনে পরপর দুই গ্রেফতারের ঘটনায় জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন সকালে পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়-সহ তিনজনকে গ্রেফতার করা হয়। এরপর দুপুরে সাদ্দাম আনসারীর গ্রেফতার ঘিরে নতুন করে রাজনৈতিক আলোড়ন তৈরি হয়েছে।

তবে সাদ্দাম আনসারীর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাঁর বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এই খবরটি আপনার কেমন লাগলো?

Loading reactions...
ধন্যবাদ!
App
Banglarkantho.in App Fast • Free • Premium

ব্রেকিং নিউজ অ্যালার্ট!

আমাদের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে এখনই নোটিফিকেশন Allow করুন।

নোটিফিকেশন

লগ ইন প্রয়োজন

ব্যক্তিগত নোটিফিকেশন ফিড দেখতে দয়া করে লগ ইন করুন। (তবে পুশ অ্যালার্ট গেস্ট হিসেবেও পাওয়া যাবে)

এখনই লগ ইন করুন